ছাত্রদল নেতা অনিকের সন্ধান দাবি বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা অনিকের সন্ধান দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদল- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়া এবং এখনও পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনও পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না। রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কতৃর্ক এই ধরণের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখনও বিরোধী দল নিধনে নানান বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় বিরোধী নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতেই আনিসুর রহমান খন্দকার অনিককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য না করলে নব্য বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না।

সেজন্য বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। অনিককে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনোকিছু ঘটারই ইঙ্গিতবাহী। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শঙ্কার মধ্যে দিন যাপন করছে। আনিসুর রহমান খন্দকার অনিক নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

রিজভী বলেন, আমি অবিলম্বে আনিসুর রহমান খন্দকার অনিককে জনসমক্ষে হাজির করার আহ্বান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরকেই অনিককে ফেরত দিতে হবে।সুতরাং তাদেরকেই অনিককে ফেরত দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ