ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ

 

কুমিল্লা বিভাগীয় সমাবেশকে সফল করতে ব্রাহ্মণবাড়িয়া লিফলেট বিতরণকালে পুলিশের ছোঁড়া গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার (২২ নভেম্বর) সমাবেশের আয়োজন করেছ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর থেকেই বিএনপির নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। বিএনপির চেয়ারাপার্সন বেগম খালেদা জিয়া মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার চেয়ে স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। এক পাশের রাস্তা বন্ধ থাকায় ফকিরাপুলে জ্যামের সৃষ্টি হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ