ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন নাহিদরা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন নাহিদরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

 

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা।

সোমবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মোরারপাড়া এলাকায় গিয়ে তারা ওয়াসিমের কবর জিয়ারত করেন।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানিয়েছেন, এনসিপি নেতাদের কবর জিয়ারতের সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি করে দল তাদের সঙ্গে ছিল। তারা পেকুয়া থানা এলাকা ছাড়ার আগপর্যন্ত পুলিশ সদস্যরা তাদের পাহারায় ছিলেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন। ওয়াসিমের কবর জিয়ারত করাটা আমাদের সাংগঠনিক প্রতিশ্রতি ছিল। যত বাধা আসুক, আমরা আমাদের সাংগঠনিক প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর।

এনসিপি সূত্রে জানা গেছে, নাহিদসহ এনসিপি নেতারা রোববার রাতে চট্টগ্রাম নগরে ছিলেন। সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চকরিয়ার বরইতলী এলাকা দিয়ে পেকুয়া যান। পরে একই পথে চট্টগ্রাম হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেবেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ