ছাত্রলীগকে সামলাতে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগকে সামলাতে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ

 

ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিয়ে উভয়সংকটে পড়েছে আওয়ামী লীগ। সংগঠনটির নেতাদের কর্মকাণ্ডে একদিকে বিব্রত ক্ষমতাসীন দলটি, অন্যদিকে বিরোধী দলের চলমান আন্দোলন ও জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রলীগের ওপর বড় চাপ দিতেও চাইছে না। এই পরিস্থিতিতে বড় কোনো অঘটন ঘটলে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সমালোচনা এড়ানোর চেষ্টা করছে।

আওয়ামী লীগের টানা ১৪ বছরের শাসনের সময়টাতে ছাত্রলীগের একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড খবরের শিরোনাম হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি যেসব কারণে আলোচনায় এসেছে, এর মধ্যে রয়েছে ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যৌন হয়রানি। এ ধরনের নানা অভিযোগের পরও আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন, ছাত্রলীগের নেতিবাচক কিছু ঘটনা বেশি প্রচার পাচ্ছে। তবে দলটির কোনো কোনো নেতা মনে করছেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড আওয়ামী লীগকেই সংকটে ফেলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ