ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদলের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৭, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৭, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদলের
 

রাজশাহী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

‎রাজশাহী কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

‎সোমবার (৭ জুলাই) দুপুর ১২ টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রাজশাহী কলেজ অধ্যক্ষের নিজ কার্যালয়ে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি জমা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী,উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী সহ কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।

‎১৬ জুলাই ২০২৪, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল প্রশাসন বরাবর ৩ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো: ১.১৬ জুলাই ২০২৪ তারিখে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজশাহী কলেজ প্রশাসন কর্তৃক একটি পৃথক মামলা দায়ের করতে হবে।

২. হামলায় জড়িত ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের শিক্ষার্থী তালিকা থেকে বহিষ্কারের ব্যবস্থা নিতে হবে।

৩. সেদিনের নির্যাতিত শিক্ষার্থীদের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে হবে।

‎এ প্রসঙ্গে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, আমরা গত বছরের ডিসেম্বরে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি জানালেও এখনও পর্যন্ত কলেজ প্রশাসন কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আজকে আবারও স্মারকলিপি দিলাম এবং কঠোরভাবে বললাম, যদি ১৬ তারিখের মধ্যে কোন দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

তিনি আরও জানান, প্রয়োজনে এ বিষয়ে আমরা প্রশাসনিকভাবে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছি। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো।

‎রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, আমরা স্মারকলিপি পেলাম। এ বিষয়ে শিক্ষকদের সাথে বসবো এবং আলোচনা করে শিক্ষার্থীদের সহযোগীতায় ব্যাবস্থা গ্রহণ করবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ