ছাত্র আন্দোলনের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের সমাধিতে ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র আন্দোলনের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের সমাধিতে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২য় শহীদ ও চট্টগ্রামের ১ম শহীদ, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রামে ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্রদল। ওয়াসিম গত ১৬ জুলাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলনে অংশগ্রহণে সবাইকে হালিশহরে উপস্থিত হওয়ার অনুরোধ করে নিজে সেখানে আসেন এবং পুলিশের গুলিতে নিহত হয়।

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, কতটা গভীর দেশপ্রেম থাকলে অনায়াসে জীবন বিলিয়ে দেয়া যায়? ওয়াসিম ছিলো ততবড় দেশপ্রেমিক। ওয়াসিমের জন্য ছাত্রদল ধন্য; বাংলাদেশ গর্বিত ।

সাধারণ সম্পাদক নাসির বলেন, ওয়াসিমের দেশপ্রেম আর সাহসীকতা ছাত্রদলসহ বাংলার আপামর জনতার মুক্তির ইতিহাসে যুগ যুগ লেখা থাকবে । ওয়াসিমসহ ৪৯ জন ছাত্রদল নেতাকর্মী গণঅভ্যুত্থান সফল করতে জীবন দিয়েছ। বাংলাদেশ তাদের কাছে চিরঋণী ।

কবর জিয়ারত শেষে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ ওয়াসিম আকরামের পরিবার সাথে দেখা করেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বিশেষ বার্তা পোঁছিয়ে দেন।

আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহদাত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, বান্দরবান জেলা ছাত্রদল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ