ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যেকটি গুলির হিসেব নেওয়া হবে : আমিনুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যেকটি গুলির হিসেব নেওয়া হবে : আমিনুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র-জনতার গণআন্দোলনে প্রত্যেকটি গুলি ও রক্তের হিসেব নেওয়া হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকার দেশে গুম-খুন, জুলুম-নির্যাতন চালিয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত পল্লবী থানার ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি মো. আসিব মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে প্রত্যেকটি গুলির এবং রক্তের হিসেব নেওয়া হবে।

আমিনুল বলেন, গণহত্যাকারী প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তাদেরকে বাংলার মাটিতেই বিচার করা হবে। প্রতিটি মানুষ দেখবে কিভাবে স্বৈরাচারের বিচার করা হয়।

তিনি বলেন, বিগত দিন গত ১৭ বছরে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমনসহ অনেককে ভাইকে গুম করা হয়েছে। আজকের এই গুম দিবসে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং কথা দিচ্ছি ইনশাআল্লাহ গুম খুনের বিচার হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার জনগণের কথা মতো চলবে। দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, প্রচার সম্পাদক আহসানুল হক চৌধুরী, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ