ছিনতাইকারী-কিশোর গ্যাংয়ের তদবির করলে আটক করা হবে: কর্মসংস্থান মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছিনতাইকারী-কিশোর গ্যাংয়ের তদবির করলে আটক করা হবে: কর্মসংস্থান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৮, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৮, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিলেটে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে কেউ তদবির করলে তাদেরও আটকের নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে দুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশকে কঠোর নির্দেশনা দেন তিনি।

এ সভায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সিলেটে ছিনতাই প্রতিরোধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশকে উদ্দেশ্য করে আরিফুল হক বলেন, ‘ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে পুলিশের সাদা পোশাকে টহল বাড়াতে হবে। গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। প্রত্যেক মার্কেটের সামনে সিসি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে। মা-বোনেরা সন্ধ্যার পরে মার্কেটে আসেন, তাই মার্কেটের ভেতরেও, বিশেষ করে রাতে, নজরদারি বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘সিলেটে মার্কেট এলাকার ভেতরে মোটরসাইকেল চলাচল এলাউ করবেন না। কারণ ছিনতাইকারীরা নিজেরাই ৫/৭টি মোটরসাইকেলে আসে। ছিনতাই করেই তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এটা একটি কৌশল। মোটরসাইকেলের নাম্বার প্লেটও থাকে না। রমজান মাসে অন্তত মোটরসাইকেল কিছুটা নিয়ন্ত্রণে আনুন।’

মন্ত্রী বলেন, ‘কিশোর গ্যাং বলে একটি গ্রুপ আছে, এরা ডেসপারেট। তাদের পেছনে অন্যরা থাকতে পারে। এরা এই সাহস করে নিশ্চয়ই কোনো না কোনো শক্তির বলে। সেই জায়গায় ভালো করে নজরদারি করুন। সে যেই হোক, আপনারা ডান-বাম তাকাবেন না। আমরা সবাই যেহেতু আপনাদের সমর্থন দিচ্ছি, কেবল অন্যায়ভাবে কারও প্ররোচনায় কাউকে ধরবেন না। আর যদি প্রকৃত অপরাধী ধরা পড়ে, তার জন্য কেউ অনুরোধ করলেও তাকেও আইনের আওতায় আনুন। তখন বোঝা যাবে সে এই ঘটনার পেছনে আছে। কোনো তদবির চলবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ