জকসু নির্বাচনে শিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জকসু নির্বাচনে শিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ভিপি পদে লড়বেন মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ও এজিএস পদে মাসুদ রানা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের প্রাঙ্গনে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ ঘোষণা করেন।

ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ আইন এবং ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এজিএস প্রার্থী মাসুদ রানা পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যান্য পদে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নূরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক জারজিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. সোহাগ আহমেদ।

নির্বাহী সদস্য পদে রয়েছেন- শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরীন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মো. মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক।

গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই এবং ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং ৯ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে। ৯ থেকে ১৯ ডিসেম্বর প্রচারণা চলবে।

তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর হবে ভোটগ্রহণ। নির্বাচনের দিনই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ