জঙ্গি ও মৌলবাদী শক্তিকে নির্বাচনের বাইরে রাখার বিকল্প নেই : ইনু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জঙ্গি ও মৌলবাদী শক্তিকে নির্বাচনের বাইরে রাখার বিকল্প নেই : ইনু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

যুদ্ধাপরাধী, ধর্মনির্ভর রাজনৈতিক শক্তি, সাম্প্রদায়িক জঙ্গি ও মৌলবাদী শক্তিকে নির্বাচন ও গণতন্ত্রের বাইরে রাখার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

আজ রোববার জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান ও সাংবিধানিক শাসনের ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই বলেও মনে করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশে যারা নির্বাচন নিয়ে হইচই করছেন তাদের উচিত সংবিধান সমুন্নত রাখা।

স্মরণ সভায় আরও বক্তব্য দেন কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোট নেত্রী নিরঞ্জনা রিফাত সুরভী, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ