জনগণকে পরিশোধ করতে হবে গ্যাস-বিদ্যুতের ভর্তুকির অর্থ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণকে পরিশোধ করতে হবে গ্যাস-বিদ্যুতের ভর্তুকির অর্থ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস আমদানিতে যে ভর্তুকি দেওয়া হয় তা এখন থেকে জনসাধারণকে পরিশোধ করতে হবে।

রোববার (১৮ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে। এ ছাড়া গ্যাস আমদানি ও পরিবহনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে। এতদিন আমাদের অর্থ ছিল, আমরা ভর্তুকি দিয়েছি।

সরকারপ্রধান বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও স্যাংশনের ফলে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেওয়া হয়েছে সেই ভর্তুকি টাকা এখন আপনাদের দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ