জনগণকে ভুখা রেখে সরকারদলীয় লোকজন ভোগ বিলাসে মত্ত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণকে ভুখা রেখে সরকারদলীয় লোকজন ভোগ বিলাসে মত্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৯:২১ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দিশেহারা জনগণ যখন টিসিবি এবং ওএমএস এর ট্রাকের পিছনে ছুটথেছ তখন সরকারদলীয় লোকজন মুজিববর্ষ পালনের নামে বিদেশ থেকে শিল্পী এনে কনসার্টের নামে লুটপাটে ব্যস্ত। জনগণকে ভুখা রেখে সরকারদলীয় লোকজন ভোগ বিলাসে মত্ত।
আজ ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরী সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এসব কথা বলেন। জনাব আবদুস সালাম বলেন, রমজানের পূর্বেই অসাধু সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করেছে। মানুষ যখন রমজানে সিয়াম সাধনার প্রস্তুতি নিচ্ছে সরকার তখন দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে দূর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে।
আবদুস সালাম দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলের ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ০২ মার্চ ২০২২, শনিবার গণঅনশন কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ, থানা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ