জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিতে সিএজি অফিসকে নির্দেশ রাষ্ট্রপতির - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিতে সিএজি অফিসকে নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৩, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৩, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব তুলে ধরে জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও যথাযথভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। এছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্বও তুলে ধরেন তিনি।

সোমবার (৩ জুন) বঙ্গভবনে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম রাষ্ট্রপতির কাছে ৪৯টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন। এসময় তিনি এমন নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে সিএজি ৪৫টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট, ২টি উপযোজন হিসাব রিপোর্ট এবং ২টি আর্থিক হিসাব রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রতিবছরই বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির কলেবর বৃদ্ধি পাওয়ায় সরকারি ব্যয়ও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

এসময় অডিট আপত্তি নিষ্পত্তিসহ সব ধরনের অডিট হালনাগাদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ