জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে মাফিয়া সরকার ভীত হয়ে পড়েছে: টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে মাফিয়া সরকার ভীত হয়ে পড়েছে: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে মাফিয়া সরকার ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।

তিনি বলেন, ‘মাফিয়া সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণ জেগে উঠেছে । গুম, খুন, হামলা, মামলা গ্রেফতার, নির্যাতন করে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার অবৈধ ফ্যাসিস্ট সরকার চলমান আন্দোলন দমাতে পারবে না।’

সোমবার (৩১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ করে এই কর্মসূচি পালন করছে দলটি।

যুবদল সভাপতি বলেন, ‘টানা ১৫ বছর ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে পিষ্ট সব মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নিদর্লীয় নিরপেক্ষ সরকার আদায় জনগণের এখন মূলদাবী। এজন্য সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। দফা এক দাবি এক— শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নিদর্লীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা।’

টুকু বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের উপর শেখ হাসিনার তাণ্ডব চালানো আইন শৃঙ্খলা বাহিনীর তালিকা তৈরি করা হচ্ছে। শীঘ্রই তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনও জনগণ ব্যর্থ হতে দেবেনা। দাবি আদায় করে তবেই জনগণ ঘরে ফিরবে। জনগণের বিজয় হবেই হবে। বিজয় সন্নিকটে, সুনিশ্চিত ইনশাআল্লাহ।’

তিনি জনগণের প্রতি শপথ গ্রহণের আহবান জালিয়ে সুলতান সালাউদ্দীন বলেন, ‘আসুন, আবারো শপথ নেই, দেশ এবং জনগনের স্বাধীনতা রক্ষার জন্য এক দফা দাবি আদায়ে লড়বো একসাথে। সময় এসেছে রাজপথে ফায়সালা করার।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারন সম্পাদকসাইফ মাহমুদ জুয়েল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশীদ শিশির, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, এড. আজিজুর রহমান আকন্দ, সহ-সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, মো. দুলাল হোসেন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, সৈয়দ শহিদুল আলম টিটু, প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ