জনগ‌ণের পার্লামেন্টে প্রস্তাব পাস হয়ে গেছে এবার শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পালা: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগ‌ণের পার্লামেন্টে প্রস্তাব পাস হয়ে গেছে এবার শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পালা: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

 

জনগ‌ণের পার্লামেন্টে প্রস্তাব পাস হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন,‘আপনি জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতা ছাড়েন না হলে ক্ষমতা ছাড়ার ব্যবস্থা জনগণ করবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) নয়াপল্টনে বিএনপি’র কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আজকের এই সমাবেশে প্রমাণ করেছে এই দেশে কোনো চোর, লুটেরা থাকতে পারবে না। কথা পরিষ্কার, আপনারা (আওয়ামী লীগ) গণতন্ত্র হত্যা করবেন আর ক্ষমতায় থাকবেন এদেশের জনগণ এটা মেনে নেবে না।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে। আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। এখনো সময় আছে বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে আসতে দিন। না হলে এ‌দে‌শের জনগণ ক্ষমতা থে‌কে টে‌নে নামা‌বে। আজকের এই সভা প্রমাণ করেছে আর বেশিদিন আপনারা ক্ষমতায় থাক‌তে পার‌বেন না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের নেতা তারেক রহমান যখন ডাক দিবে শুধু ঢাকা নয়, সারাদেশ স্থবির হয়ে যাবে। এটা জনপার্লামেন্ট, এই পার্লামেন্টে প্রস্তাব পাস হয়ে গেছে। আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি (শেখ হাসিনা) জোর করে ক্ষমতায় আছে। ক্ষমতা ছাড়েন না হলে ক্ষমতা ছাড়ার ব্যবস্থা আমরা করবো।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ