জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না : ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, কিছু গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দিনের ভোট রাতে করে জনগণের অধিকার হরণ করেছে। ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকেও তারা বানচাল করতে চাইছে।

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি।

জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ফ্যাসিবাদই আর টিকবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ