জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে: আরিফুল হক চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে: আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে। রাজনৈতিক দলগুলোও প্রস্তুত। তারপরও নির্বাচনী ষড়যন্ত্রের তথ্য শুনা যাচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর কালীঘাট ও মহাজনপট্টি সহ আশপাশের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণাকালে এ কথা বলেন তিনি।

এসময় লিফলেট হাতে দোকানে দোকানে যেয়ে ব্যবসায়ীদের কাছে ৩১ দফার মর্মার্থ তুলে ধরেন সাবেক মেয়র আরিফ। ব্যবসায়ীরা তাকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা শুক্কুর, বন্দর বাজার জামে মসজিদের সভাপতি কয়ছর আহমদ, ব্যবসায়ী কয়েছ আহমদ, বিএনপি নেতা জলিল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ