জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, “নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তবে রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে”। ‘আইন পেশাকে’ একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

রাষ্ট্রপতি হামিদ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এর আগে তিনি কিশোরগঞ্জে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত “বঙ্গবন্ধু কর্নার” পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি এ সময় আদালত চত্বরে একটি গাছের চারা রোপন করেন। পরে, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান কিশোরগঞ্জের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

জনগণ যেন দ্রুত ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। জনগণের দুর্ভোগ লাঘবে বিচারকগণ কিশোরগঞ্জে একটি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ