জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে ন্যায়বিচার বলা চলে না : জোনায়েদ সাকি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে ন্যায়বিচার বলা চলে না : জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
অপরাধীকে আইনের আওতায় না এনে জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে কোনোভাবেই ন্যায়বিচার বলা চলে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, ‘মব সন্ত্রাস’ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে না।

শনিবার দুপুরে খুলনা শহরের গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি।

তিনি বলেন, বিচার ও সংস্কার ত্বরান্বিত করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো মানুষের জন্য উদ্বেগের বিষয়।

মব সন্ত্রাস, উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রবণতা ও পুলিশের নিষ্ক্রিয়তা জনগণের আন্দোলনের অর্জনকে ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, খুলনায় গত এক মাসে একের পর এক খুন, গুলি, ধর্ষণ ও লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা জবাবদিহির আওতায় না আনলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ