জন্মদিনে পূজা চেরীকে সারপ্রাইজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জন্মদিনে পূজা চেরীকে সারপ্রাইজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
আজ ২০ আগস্ট ছিল চিত্রনায়িকা পূজা চেরী জন্মদিন। মা ছাড়া এই নায়িকা তার প্রথম জন্মদিন কাটালেন। দিনের প্রথম প্রহর থেকে ভীষণ সাদামাটাভাবে দিনটি তিনি কাটিয়েছেন। তবে জন্মদিনের সন্ধ্যায় বিশেষভাবে সারপ্রাইজ পেয়েছেন পূজা চেরী।

তিনি অথেনটিক কসমেটিকস এন্ড হোম কেয়ার রিমার্ক কোম্পানির অ্যাকনল প্রডাক্টের শুভেচ্ছাদূত। এই কোম্পানির পক্ষ থেকে জন্মদিন সেলিব্রেট করায় সারপ্রাইজড হয়েছেন বলে জানালেন পূজা চেরী।

দিনভর শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন ধরণের উইশ পেয়েছেন পূজা চেরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তরা তাকে নিয়ে পোস্ট করেছেন।

পূজা বলেন, শুভাকাঙ্ক্ষীরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ফ্যানদের কাছ থেকেও ভালোবাসা পেয়েছি। তবে রিমার্ক হারল্যান কোম্পানি থেকে আমার জন্মদিন সেলিব্রেট করেছে, আমি বেশি সারপ্রাইজড হয়েছি। কোনো কোম্পানি সাধারণ এভাবে তাদের শুভেচ্ছাদূতদের জন্মদিন পালন করে না। এতকিছুর মধ্যেও মায়ের জন্য মনটা খারাপ ছিল। তাকে ছাড়া জন্মদিন কাটছে। আমার বিশ্বাস তার আশীবার্দ সবসময় আমার সঙ্গে আছে।

জন্মদিনে প্রত্যকেইর এক বা একাধিক চাওয়া থাকে। পূজার চাওয়া কী? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, চাওয়া তো আছেই। তবে আমি আগেই বলতে চাই না। কারণ, যেটা চাই বলে দিলে নজর লেগে যাবে। যদি সেটা পরে পূরণ না হয় তবে খারাপ লাগবে। কথায় বলে, আকাশে চাঁদ উঠলে মানুষ ঠিকই দেখে। আমার চাওয়াটাই যখন পূরণ হবে সবাই জানতে পারবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ