জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের মির্জা ফখরুলের শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের মির্জা ফখরুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ

 

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৭ আগস্ট) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

মির্জা ফখরুল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মূল বাণী মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধ। সব কালে, সব যুগে বিভিন্ন ধর্মের প্রবক্তারা মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চালিত হওয়ার উপদেশ দিয়েছেন।

তিনি বললেন, শ্রীকৃষ্ণও একই উদ্দেশ্যে পৃথিবীতে আবির্ভূত হয়ে জনসমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবার ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সনাতন ধর্মাবলম্বীদের এই দিনটিকে বিএনপি সরকার সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিল।

জন্মাষ্টমীর এই শুভক্ষণে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন বিএনপি মহাসচিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ