জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীদের নাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীদের নাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীদের নাম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করবে দলটি।

রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

রবিবার সকালে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এ সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন সিটি নির্বাচনে এনসিপির দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ