জহির রায়হানের নিখোঁজ নিয়ে প্রশ্ন তুললেন আযমী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জহির রায়হানের নিখোঁজ নিয়ে প্রশ্ন তুললেন আযমী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান পরিচালক, বিশিষ্ট ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হান। ১৯৭২ সালের মাত্র ৩৬ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন তিনি। ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মরদেহ মিরপুরের বধ্যভূমিতে খুঁজতে গিয়ে আর ঘরে ফেরা হয়নি তার। এবার বিশিষ্ট ঔপন্যাসিক জহির রায়হানের নিখোঁজ নিয়ে প্রশ্ন তুললেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

পোস্টে আযমী লিখেন, “বিজয় হয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭১ তারিখে। মুক্তিযুদ্ধের সময় ‘স্টপ জেনোসাইড’ নামে সাড়া জাগানো মুভি তৈরি করে প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক জহির রায়হান আলোড়ন সৃষ্টি করেছিলেন।”

“তার এই মুভি সারা পৃথিবীতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি করে বিজয় ত্বরান্বিত করতে সাহায্য করেছিল। সেই জহির রায়হান বিজয়ের প্রায় দেড় মাস পর নিখোঁজ হলেন। আজ পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। বাআল (বাংলাদেশ আওয়ামী লীগ) এ নিয়ে কোন তদন্ত করেনি! কোন উচ্চবাচ্য করেনি! কেন? এর জবাব ভারতের এই গোলামেরা কখনো দেয়নি।”

তিনি লিখেন, ‘কেন এবং কীভাবে তিনি নিখোঁজ হয়েছিলেন, তাকে কি মেরে ফেলা হয়েছে? হলে কারা তাকে হত্যা করলো? কেন করলো? এসব প্রশ্নের জবাব ভারতের দাস-দাসীরা দেয় না, দিবে না। আপনারা কি এসব প্রশ্নের উত্তর জানেন?’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ