জাকসু নির্বাচন: হাত দিয়েই শুরু হলো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাকসু নির্বাচন: হাত দিয়েই শুরু হলো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

 

জাবি প্রতিনিধি

ছবি: সংগৃহীত

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে। তবে গণনা করা হচ্ছে ম্যানুয়ালিভাবে (হাত দিয়ে)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। তবে বিজয়ীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। পরে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী।

তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। আজ রাতের মধ্যে ফল ঘোষণা করা হবে কি-না তাও নিশ্চিত নয়।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ