জাজিরায় সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরায় সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ

 

জাজিরায় সার মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল এ জরিমানা করেন। ডুবিসায়বর (কাজির হাটের) সার ব্যবসায়ীর নাম মোঃ সোহেল মাদবর। তিনি জাজিরা উপজেলার সেনেরচর দক্ষিণকান্দি গ্রামের আজগর আলী মাদবরের ছেলে।ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, উপজেলার ডুবিসায়বর এলাকায় সোহেল মাদবর অবৈধভাবে ৪০০ বস্তা ইউরিয়া সার মজুত করার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ