জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। এতে গুয়েন লুইস জানিয়েছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতিসংঘ যে অবস্থানে ছিলো, এখনো সেই অবস্থানে রয়েছে। জাতিসংঘের সিদ্ধান্তের কোন পরির্বতন হয়নি।
বৈঠকে বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, বৈঠকে বিষয়ে আমি কিছু জানি না।
জনতার আওয়াজ/আ আ