জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ করেছে গণঅধিকার পরিষদ।

সোমবার (০৮ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এ সময় তার সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাড. মো. খালিদ হোসেন।

এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টেয়ার্ট উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিকাল সাড়ে ৩টায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ