জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান ঢাকায় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:০৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার চার‌ দি‌নের সফ‌রে ঢাকায় এসেছেন। শ‌নিবার (২৪ জুন) জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান ঢাকায় আসেন। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান ঢাকার বিমানবন্দরে পৌঁছা‌লে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক, সশস্ত্র বাহিনী বিভাগ মহাপরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, লাক্রোয়ার সফরকা‌লে রোববার ও সোমবার ঢাকায় হ‌তে যাওয়া ডিপার্টমেন্ট অফ পিস অপারেশনস (ইউএসজি ডিপিও) জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দেবেন।

তি‌নি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলমের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ কর‌বেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর স‌ঙ্গে বৈঠক কর‌বেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার জন্য দেশে-বিদেশে যে অপপ্রচার চলছে, ঠিক সেই সময়ে ঢাকা সফরে এলেন আন্ডার সেক্রেটারি। তার সফরে ঢাকার পক্ষ থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়ে যে অপপ্রচার চলছে, সেটি তুলে ধরার সুযোগ রয়েছে।

আগামী মঙ্গলবার (২৭ জুন) ঢাকা ত‌্যাগ করার কথা র‌য়ে‌ছে জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান লাক্রোয়ারের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ