জাতীয়তাবাদী ‘সমমনা গণতান্ত্রিক জোট’-এর নেতৃবৃন্দের মির্জা ফখরুল এর সাথে সাক্ষাত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয়তাবাদী ‘সমমনা গণতান্ত্রিক জোট’-এর নেতৃবৃন্দের মির্জা ফখরুল এর সাথে সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী সমমনা জোট নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই নায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে। আমাদের জোট রাজনীতি বিলীন হয়ে যায়নি, বরং যুগপৎ আন্দোলনের মাধ্যমে সকল রাজনৈতিক দল ও জোটও আরও সুদৃঢ় হবে। চলমান আন্দোলনকে আরও বেগবান করতে সমমনা জোটসহ সকল রাজনৈতিক শক্তিকে এগিয়ে আসতে হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশপ্রেমিক সকল দলকে আন্দোলনে শরিক হবার আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরও উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএলের শাহাদাত সাইফুদ্দিন আহমেদ মনি, মো. আকবর হোসেন, পিপলস লীগের অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাস।

বিকল্পধারা বাংলাদেশে অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সাম্যবাদী দলের নূরুল ইসলাম, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দ এবং মাইনরিটি পার্টি চেয়ারম্যান সুকৃতি মন্ডল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ