জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জামাতটি শুরু হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেন। জামাত শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।

নারী-পুরুষ পৃথকভাবে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। জনসাধারণের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং সাড়ে ৩ হাজার নারী নামাজ আদায় করতে পারবেন বলে এর আগে জানানো হয়েছিল। সব মিলিয়ে জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ পান।


এবার ঈদগাহে প্রবেশের জন্য ভিআইপি গেট একটি, জনসাধারণের জন্য একটি এবং নারীদের জন্য একটি গেট রাখা হয়। তীব্র গরমের কথা বিবেচনায় নিয়ে জাতীয় ঈদগাহে ১০টি এয়ারকুলার ছাড়াও পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ