জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স পাঠানো শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স পাঠানো শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স আজ থেকে ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এবার জাতীয় নির্বাচনের ব্যয় বাড়বে বলেও জানান তিনি। মোট তিন লাখের বেশি ব্যালট বাক্স এবার নির্বাচনে লাগবে। পুরোনো বাক্স রয়েছে দুই লাখের বেশি। নতুন কেনা হচ্ছে ৮০ হাজার। যার মধ্যে ৪০ হাজার কমিশনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর নির্বাচনের বাজেট পুরোপুরি ঠিক করা হবে বলে জানান অশোক কুমার দেবনাথ। এবারের সম্ভাব্য বাজেট এক হাজার ৪৪৫ কোটি টাকা। ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের প্রস্ততি পুরোপুরি শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে কমিশনের আঞ্চলিক অফিসগুলোয় পাঠানো শুরু হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।’

আগামী সংসদ নির্বাচনে তিন লাখেরও বেশি ব্যালটবাক্স লাগবে বলে জানান কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব। অশোক কুমার বলেন, ‘প্রথম পর্যায়ে ঢাকা অঞ্চলে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে পাঠানো হবে।’


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ