জাতীয় মানবাধিকার সমিতি’র চাপাইনবাবগঞ্জ জেলা শাখা অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি
মোঃ ময়নুদ্দিন কে আহ্বায়ক ও মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস ১নং যুগ্ম আহ্বায়ক করে চাপাইনবাবগঞ্জ জেলা ২১ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোঃ আনজিরুল ইসলাম ও সদস্য মোঃ আক্তারুজ্জামান, মোঃ জামাল উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ অবায়দুল্লাহ।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার জাতীয় মানাবধিকার সমিতি, চাপাইনবাবগঞ্জ ২১ সদস্য বিশিষ্ট শাখা কমিটি অনুমোদন করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন মানবাধিকার রক্ষায় উক্ত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখবেন। আগামী ৩ মাসের মধ্যে সকল উপজেলা কমিটি করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
জনতার আওয়াজ/আ আ