জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে : ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জাতীয় নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হবে শুধুমাত্র এটাই যথেষ্ট নয় বরং জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত নির্বাচনে দেশবাসী দেখেছে দলীয় সরকারের অধীনের নির্বাচনের কুফল। দিনের ভোট রাতে কেটে বিশ্বে ইতিহাস তৈরি করেছে বর্তমান সরকার। কাজেই ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে এ ঘোষণাই সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট নয়।
অন্য বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস, গুণাহ মাফের মাস। কুরআন নাজিলের মাস। এজন্য এ মাসের ফজিলত বাকি ১১ মাসের চেয়েও অনেক বেশি
এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মু. বরকত উল্লাহ লতিফ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ