জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মো: আইয়ুব খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায় করতে হবে। আমাদের এখন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে।
এ সময় ঢাকা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ