জাপার প্রার্থী তাপসের নির্বাচন বাতিলের ঘোষনা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপার প্রার্থী তাপসের নির্বাচন বাতিলের ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বরিশাল-২ বানারীপাড়া-উজিরপুর আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস প্রহসনের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষনা দিলেন।

তিনি বলেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষভাবে এগিয়ে যাচ্ছে প্রতিয়মান হচ্ছে না। এই নির্বাচন কমিশন সম্পূর্নভাবে সরকারের পক্ষপথ অবলম্ভন করে সরকারের পক্ষে ভোট ডাকাতি জালিয়াতির প্রমান পাওয়ার পরও উনি বলছে কোন অনিয়ম হচ্ছে না।

তাই জনগণের মতামত আমাদের মতামত। এই নির্বাচন আরো একটি ভাগাভাগি প্রহসনের দিকে যাচ্ছে। সুতারাং আমরা এই নির্বাচনে স্বাক্ষী থাকতে চাই, প্রতিযোগীতায় থাকতে চাই না।

আপনারা জানেন, আমার দল নির্বাচনে ২৬টি আসনে আছে সেখানে আওয়ামী লীগ তাদের প্রার্থী ফিরিয়ে নেওয়ার পরও আমাদের প্রার্থীরা দাঁড়াতে পারছে না। তাদের প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে বলে, এই প্রহসনের নির্বাচন করে লাভ কি!

আমার দলের চেয়ারম্যান পরিস্থিতির শিকার। সেই পরিস্থিতির শিকারে তিনি এই নির্বাচনে বাধ্য কিনা, এটা এখন প্রশ্নবিদ্ধ এবং সাধারন মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে।

তাই আমি আমার দলের নেতাকর্মী ও সাধারন মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নির্বাচন বরিশাল-২ ও বরিশাল-৫ আসন থেকে সরে দাঁড়িয়েছে।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর কালিবাড়ি রোডস্থ রজনী গন্ধা কমিউনিটি সেন্টার হল রুমে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি কেন্দ্রীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাপা আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বরগুনা-১ আমতলী-তালতলী আসনের জাতীয় পার্টি প্রার্থী খলিলুর রহমান। তিনি নিজেও তার আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে সংবাদ কর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনিও স্বীকার করেন।

এছাড়া সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ও জেলা জাতীয় পার্টি বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও সাধারন কর্মীগণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ