জামায়াতের বিরুদ্ধে যে ‘গুরুতর’ অভিযোগ তুললেন মেজর হাফিজ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের বিরুদ্ধে যে ‘গুরুতর’ অভিযোগ তুললেন মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী নানাভাবে মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে দলটি এখন পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

মেজর হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামায়াতের নানা কথা শুনে জনগণ অবাক হচ্ছে বলেও জানান তিনি।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে।

পাশাপাশি, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ