জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্দরার কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস‍্য ফরম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি।

জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর আগে তিনি ২০২৩ সালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ২০২২ সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ২০২১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ২০২০ সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বির্তকবিষয়ক সম্পাদক, জুলাই ২০১৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জুন ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। ফেনির আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) ও মফিজিয়া হায়দারিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তিনি দাখিল (এসএসসি) পাস করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ