জামালগঞ্জে জাসাসের কর্মী সম্মেলন ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করার আহবান শাহজাহানের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালগঞ্জে জাসাসের কর্মী সম্মেলন ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করার আহবান শাহজাহানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

 

তাহের আহমেদ জামালগঞ্জ থেকে

দলীয় কার্যক্রম গতিশীলতা ও শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জামালগঞ্জ উত্তর ইউনিয়ন এ-র কর্মী সম্মেলন ২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় বাজারে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা সাংস্কৃতিক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদের সভাপতিত্বে ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সাংস্কৃতিক দলের আহবায়ক সায়মন আহমেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি সাংস্কৃতিক দল সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও জামালগঞ্জ উপজেলা বিএনপর সাবেক সাংগঠনিক সম্পাদক পীরজাদা মোঃ নুরে আলম ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান উকিল, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ফারুকী ,সাচনা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, মেহেদী হাসান রুকন ,সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান তাহের প্রমুখ ।

কর্মী সম্মেলন শেষে নেতাকর্মীরা জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মোহাম্মদ শাহজাহান নেতাকর্মীদের উদ্দশ্যে বলেন স্বৈরাচারের ১৭ বছরের শাসন আমল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান নিরলস কাজ করেছেন। দলে শৃংখলা বজায় রাখতে দিক নির্দেশনা দিয়েছেন। দলের নেতা কর্মীরা যাতে এমন কোন কাজের সাথে সম্পৃক্ত নাই হই যাতে দল ও আমাদের নেতা স্বাধীনতার ঘোষক ও বাংলদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আঘাত লাগে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করে সোনার বাংলদেশ গড়বো। সব ভেদাভেদ ভুলে এখনই দেশ ও দলের জন্য কাজ করার সময়। মোহাম্মদ শাহজাহান দেশ নেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনা করেন। পরে মোহাম্মদ শাহজাহানের সৌজন্যে এক চা চক্রের আয়োজন হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ