জামালপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ৮, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ৮, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মাহেন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শান্ত মিয়া (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে পৌরসভার চরবাঙ্গালী এলাকায় বাউসী বাজার ধনবাড়ী-সরিষাবাড়ী প্রধান সড়কে এ ঘটনা ঘটেছে।
নিহত শান্ত মিয়া ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার রহুল আমিন বলেন, বাউসী চরবাঙ্গালী এলাকায় ধনবাড়ী সড়কে শনিবার সকালে পিছন থেকে মাহেন্দ্র ট্রাকক্টর সামনে থাকা আরেকটি মাহেন্দ্র টাক্টরকে ধাক্কা দেয়। এসময় হেলপার শান্ত মিয়া গাড়ী থেকে ছিটকে পড়ে গেলে পিছনের টাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় হেলপার শান্ত মিয়া। ঘাতক ট্রাক্টরের চালক রুবেল মিয়া ঘটনার পর পরই গাড়ীটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক মুর্শিদ আলম বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ