জামালপুরে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী ফারহান-রাফি এখনও ধরাছোঁয়ার বাইরে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী ফারহান-রাফি এখনও ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রায় আট মাস পার হয়ে গেলেও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর, বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে হামলাকারী অস্ত্র মামলার আসামী, সন্ত্রাসী যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ ও তার সরকারী আশেক মাহমুদ এবং কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহরিয়ার রাফি এখনও ধরা ছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এসব সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় জামালপুরের সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।

জুলাই-আগস্টে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে জামালপুর হাই স্কুলের সামনে পৌঁছলে শহরের বকুল তলাস্থ আওয়ামী লীগ অফিসের সামনের রাস্তায় প্রকাশ্যে সন্ত্রাসী যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ শর্টগান ও সরকারী আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহরিয়ার রাফি পিস্তল হাতে নিয়ে তাদের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসী ছাত্রদের মিছিলে হামলা চালায়। এ ঘটনায় ১৭ আগস্ট জামালপুর সদর থানায় ফারহান আহমেদ ও শাহরিয়ার রাফিসহ তিনশত তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের আট মাসেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি।

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান, জামালপুরে বিগত ১৬ বছর যারা সন্ত্রাসী কায়দায় স্বৈরতন্ত্র কায়েম করেছিল, লুটতরাজের মহোৎসব করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই, এখনো তারা ধরা ছোঁয়ার বাইরে। আমরা বিএনপির সভা সমাবেশে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, প্রশাসনের মধ্যে এখনো যারা দোসর আছে তাদের সহযোগিতায় সন্ত্রাসীরা টিকে আছে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এখনো উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখনো সময় রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে স্বৈরাচার আওয়ামীলীগের বিরুদ্ধে জামালপুরে বিএনপিসহ সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করেছিল আগামীতেও জামালপুরের মানুষ এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য আন্দোলন করতে রাজপথে নামতে দ্বিধাবোধ করবে না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ইতঃপূর্বে যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা করেছিল তাদের গ্রেফতারে অভিযান চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ