জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে জামালপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

ওয়ারেছ আলী মামুন বলেন, আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বিপুল সংখ্যক লোকের সমাগমের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের সম্মেলনকে সফল ও স্বার্থক করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ