জার্মানিতে গিয়ে স্টান্টবাজি করছেন প্রধানমন্ত্রী: মান্না - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জার্মানিতে গিয়ে স্টান্টবাজি করছেন প্রধানমন্ত্রী: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জার্মানিতে গিয়ে প্রধানমন্ত্রী স্টান্টবাজি করছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার রাজধানীর ফার্মগেটে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচির নবম দিনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বলছেন, অস্ত্রের পেছনে খরচ না করে জলবায়ু তহবিল বাড়াতে। অথচ তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে অস্ত্র কেনার আলোচনা করছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে জাতিসংঘে অস্ত্রবিরতির প্রস্তাবে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ভোট দেয়া থেকে বিরত থেকে রাশিয়ার আগ্রাসনকে এবং যুদ্ধকে সমর্থন দিয়েছেন। ভণ্ডামি এই সরকারের চরিত্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, ব্যাংক লুট এবং অর্থপাচারে সরকারের মদদ রয়েছে। গত ১৫ বছর ধরে প্রত্যেক বছর ৭০ হাজার কোটি টাকা ব্যাংকের মাধ্যমে পাচার হয়েছে। আর যারা পাচার করেছে তাদের ব্যাংকের মালিক বানিয়েছে সরকার। নিজেদের অলিগার্কদের দিয়ে দেশের টাকা লুট করে ব্যাংক খালি করে ফেলেছে। এখন বাংলাদেশ ব্যাংক সেই লুটেরাদের ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দিচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস করে এই সরকার, সরকারি দল আর তার অলিগার্করা বিদেশে টাকার পাহাড় জমিয়েছে।

মান্না বলেন, এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না।

কারণ ওরাই তো সিন্ডিকেট। এদের কাজই হলো দেশের জনগণের পকেট কেটে বিদেশে পাচার করা। তাই এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে না পারলে দেশের অর্থনীতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। এ সময় সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন মান্না।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মহিদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেসুর রহমান সবুজ, রাশেদুল হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ