জিয়াউর রহমানের মাজারে যুবদলের শ্রদ্ধাঞ্জলি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের মাজারে যুবদলের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, গোলাম মোস্তফা সাগর, মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, আবদুল জব্বার খাঁন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহসাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ, মাহবুবুর রহমান পলাশ, প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল, সহক্রীড়া বিষয়ক সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক মহিনউদ্দিন রাজু, সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুব আলম আক্তার, সহপাঠাগার বিষয়ক সম্পাদক সাজিত হাসান বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য আতাউর রহমান মোল্লা, মিজানুর রহমান খান, মিজানুর রহমান সুমন, হেদায়াত হোসেন ভুইয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য মো. খলিল মৃধা এবং যুবদল নেতা ওমর ফারুক, মহিন উদ্দিন বেগ সুজন, রেজাউল করিম রিয়ন, আইনুল হক রেজা, রফিকুল ইসলাম মীর, গোলাম কিবরিয়া, ফখরুল বিন খালেক, কাজী মনজুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ