জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিএনপির প্রস্তুতি সভা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচির প্রস্তাব গ্রহণ করে এক প্রস্তুতি সভা করেছে।

শনিবার (২৫ মে), বেলা ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যলয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিভিন্ন কর্মসূচির প্রস্তাব এনে বক্তব্য দেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বদিউল আলম টোলন, জহিরুল ইসলাম লিটু, আফরোজা খানম নাসরিন, সাইফুল আনাম দিপু, আহমেদ জেকি অনুপম, মহানগর শ্রমিকদল আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, মহানগর মহিলা দল নেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর মৎস্য শ্রমিকদল আহবায়ক সাইদুর রহমান মিলন, মহানগর কৃষক দল সদস্য সচিব সাঈদ তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব খান মো. আনোয়ার, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম রিপন, খসরুল আলম তপন, এ্যাড. হুমায়ুন কবীর মাসুদ, মহানগর জিয়া পাঠাগার সদস্য সচিব এ্যাড. আবুল কালাম আজাদ লিমন সহ নগরের বিভিন্ন ওয়ার্ড আহবায়ক ও সদস্য সচিব সদস্যরা অংশগ্রহণ করেন।

সকালবেলা দলীয় কার্যালয়ে দলীয় ও কালো শোক পতাকা উত্তোলন, কোরান খতম, শোক র‌্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, দুস্থদের মধ্যে তাবারক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ