জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক হলেন মোহসিনা হোসাইন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক হলেন মোহসিনা হোসাইন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইনকে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়েছে, এ দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে বিধি অনুযায়ী যেকোনো একটি দায়িত্বের ভাতা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ