জীবনের শেষ সময়ে এসেছি, এটাই আমার শেষ নির্বাচন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জীবনের শেষ সময়ে এসেছি, এটাই আমার শেষ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে জীবনের শেষ সময়ে এসেছি, এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন। আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক সততা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করে ব্যবসা করি না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। বাপের জমি বিক্রি করে রাজনীতি করি, নতুন করে বাড়ি-গাড়ি বা জমি কিনিনি। আমরা কথার ফুলঝুরিতে নয়, কাজে বিশ্বাস করি। আপনাদের একটি সঠিক সিদ্ধান্তই পারে দেশের কল্যাণ নিশ্চিত করতে।’

সাংগঠনিক প্রয়োজনে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ সংক্ষিপ্ত করে মির্জা ফখরুল সোমবারই সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, আগামী ২৮ জানুয়ারি তিনি পুনরায় ঠাকুরগাঁওয়ে ফিরে এসে নির্বাচনি গণসংযোগ শুরু করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ