জুলাইয়ের যোদ্ধা হৃদয়ের দাফন সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাইয়ের যোদ্ধা হৃদয়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানে মাথায় গুলি লেগে মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ (৫ এপ্রিল) সকাল ৯টায় গ্রামের বাড়ি বাউফল সদর ইউনিয়নের যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তার জানাজায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন। জানাজায় ইমামতি করেন বাউফল সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সোবাহান।

জানাজার শুরুতে সৌদি আরব থেকে হৃদয়ের আত্মার মাগফিরাত কামনা করে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি জুলাই বিপ্লবের সৈনিক শহীদ হৃদয়ের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জানাজার নামাজে বাউফল ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, এনসিবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটনী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।

হৃদয়ের বাবার অভিযোগ, হৃদয়ের জানাজায় উপস্থিত ছিলেন না বাউফল উপজেলা প্রশাসন কিংবা থানা পুলিশের কোনো কর্তা ব্যক্তি। এমনকি উপজেলা বিএনপি নেতারাও। জানাজা শেষে হৃদয়কে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

উল্লেখ, হৃদয় ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ফ্যাসিস্ট হাসিনা হটাও বিপ্লবে যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। হৃদয়ের মাথায় তিনটি গুলি লাগে। ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ভয়ে হৃদয় আত্মগোপনে থেকে চিকিৎসা নেয়।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিহন। চিকিৎসকরা তার মাথা থেকে দুইটি গুলি বেড় করলেও একটি গুলি বেড় করতে পারেননি।

হৃদয়ের বাবা আনছার হাওলাদার রিকশা চালিয়ে পরিবারের ভরনপোষন যোগাতেন। তাই ছেলের উন্নত চিকিৎসার সুযোগ হয়নি। বাড়ি বসে হৃদয় মৃত্যুর প্রহর গুনছিলেন। গত বুধবার হৃদয় গুরুতর অসুস্থ হয়ে পরেন। মাথায় প্রচন্ড ব্যাথা হচ্ছিল। অর্থের অভাবে তাকে চিকিৎসার জন্য ওই দিন হাসপাতালে নিতে পারেননি।

পরের দুন বৃহস্পতিবার দুপুরে হৃদয়কে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করলে বিকাল তিনটায় হৃদয় পৃথিবীর মায়াত্যাগ পরকালে পারি জমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ