জুলাই গণহত্যার বিচারে জাতি ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই গণহত্যার বিচারে জাতি ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

 

ছবি : সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জুলাই গণহত্যার বিচার করতে পুরো জাতি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২২ জুন) বিকেলে রাজধানীর এক হোটেলে ‘জুডিশিয়ারি ইনডিপেনডেন্ট দিবস’-এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিল, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। তরুণরা দেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়ন সম্ভব, যদি সঠিক উপায়ে কাজ করা যায়।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সংস্কার প্রয়োজন। বর্তমানে বিচার বিভাগ স্বাধীন। ট্রাইব্যুনালেও স্বাধীনভাবে কাজ চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ