জুলাই চেতনার নামে ধান্দাবাজি হচ্ছে: নুরুল হক নুর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই চেতনার নামে ধান্দাবাজি হচ্ছে: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই চেতনার নামে বাটোয়ারা আর ধান্দাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘১ বছরে জুলাইয়ের চেতনার কথা বলে ওরা ভাগ-বাটোয়ারা আর ধান্দাবাজি করে দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না এর থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কি না?’

রবিবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

‘আফসোস’ জানিয়ে ফেসবুকে নুরুল হক লিখেন, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না। আমি চাই, এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা ‘গণতদন্ত কমিশন’ হোক।

তিনি আরও বলেন, মানুষের সঙ্গে প্রতারণা ও গণ-অভ্যুত্থানের স্বপ্ন নস্যাৎ করায় এদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ