জুলাই সনদ আপামর জনতার মুক্তির দলিল: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদ আপামর জনতার মুক্তির দলিল: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
‎জুলাই সনদ দেশের আপামর জনতার মুক্তির দলিল, জুলাই সনদ বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ। বিএনপি জুলাই সনদকে চেতনায় ধারণ করে আগাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সভা শেষে স্থানীয় গণমাধ্যম-কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের জন্য ১০ হাজার টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল।

‎নির্বাচনি অঙ্গীকার প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের উদ্যোগ শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর কথাও উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশের ১১টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা চালুর বিষয়ে তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী প্রদানের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, যা ইতোমধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা প্রতিশ্রুতির চেয়ে কাজে বেশি বিশ্বাসী।

‎অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ, পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজাল, কৃষকদলের কেন্দ্রীয় নেতা ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক মেয়র খলিলুর রহমান, আবু তালেব মিয়া, নজরুল ইসলাম জোয়ারদার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু মুসা ও রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ